মুক্তাগাছায় যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

ময়মনসিংহ ব‍্যুরো : মুক্তাগাছার উন্নয়নের রূপকার ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সাবেক এমপি,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি প্রয়াত এ.কে. এম মোশারফ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মুক্তাগাছা যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মুক্তাগাছা উপজেলা ও পৌর শাখার উদ‍্যোগে শুক্রবার বিকালে পৌরসভার সাধারণ পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহবুবুল আলম কাজী রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.জাকির হোসেন বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু,
মুক্তাগাছা পৌর বিএনপির শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল,যুগ্ম আহবায়ক,এ.কে.এম জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন,হাফিজুর রহমান খান মঞ্জু প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *