
স্টাফ রিপোর্টার: গাজীপুর পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বুধবার গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পাতিলবান্ধা গ্রামে পৃথক দু’টি অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পাতিলবান্ধা গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৫) এবং শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩০)। তারা দীর্ঘদিন ধরে জয়দেবপুর থানাধীন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি রেজাউলের কাছ থেকে একশ ৬০ পিস এবং রিয়াজুলের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
