ময়মনসিংহে হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার দুই আসামি গ্রেপ্তার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

ময়মনসিংহ ব‍্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানা যায় ,চলতি মাসের বুধবার রাতে পুলিশ পরিদর্শক (এস আই) লিটন সঙ্গীয় অফিসার অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সুরুজ মিয়া (৩৫)কে আটক করে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে উপজেলার আছিম ইউনিয়নের টানপাড়া এলাকার সুরুজ হত্যার অন্যতম আসামী।

অন‍্যদিকে,উপপুলিশ পরিদর্শক (এ এস আই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় অফিসার গোপন সংবাদের ভিত্তিতে দেওখোলা বাজার থেকে ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার আসামি আব্দুস সাত্তার (৫০) কে আটক করেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজা ও ওয়ারেন্ট হয়।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন,হত্যা মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *