আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

print news

স্টাফ রিপোর্টার :- আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা শ্রমিক দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিকের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

মিছিলে গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন ও সদস্য সচিব আবুল কালাম প্রধানসহ সদর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি মনিপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।