
রোকুনুজ্জামান খান: গাজীপুরের জয়দেবপুর থানাধীন৮ এলাকায় পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বানিয়ারচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে আক্তার হোসেন (৫১)।
জয়দেবপুর থানা পুলিশের সূত্রে জানা যায়, রবিবার রাতে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উপজেলার বানিয়ারচালা এলাকায় আক্তার হোসেনের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় চলছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আক্তার হোসেনকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা এবং তার লুঙ্গির কোচর থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ ২০ হাজার টাকা। অভিযানে এসআই আজিজুর রহমান, এসআই শোভন ভট্টাচার্য এবং এএসআই মোহাম্মদ সাখাওয়াত হোসেন অংশ নেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত আক্তার হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে জয়দেবপুর থানা ও আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান, আক্তার হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
