
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান সুইটকে হেরোইন চোরাচালান মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার, ১৬ অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তসলিম আরিফ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুইট বেনাপোলের দীঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদীপুর গ্রাম থেকে মনিরুজ্জামান সুইটকে আটক করে। এ সময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই এহসানুল হক বেনাপোল পোর্ট থানায় সুইটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই সফিকুল ইসলাম সর্দার ২০১৭ সালের ৩০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল আসামির উপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
