গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক, ফারুক খান সদস্যসচিব

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর উদ্যোগে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধার সন্তান ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাঁইয়া-কে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ফারুক খান-কে সদস্যসচিব করে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৭ জুন ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এবং মহাসচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি প্রকাশ করা হয়। এতে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী ১৫ দিনের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে ন্যূনতম ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিবের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কমিটি বাতিল বলে গণ্য হবে।

জানা গেছে, নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাঁইয়া গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার বীর মুক্তিযোদ্ধা আফাজ কাঁইয়ার ছেলে। এবং সদস্যসচিব মো. ফারুক খান কালীগঞ্জ উপজেলার সাতক পাড়া নরুন বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক খানের ছেলে।