ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সুমন খান ও সম্পাদক সেলিম রানা (কাঁইয়া)

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, গাজীপুর সদর উপজেলা শাখার অধীন ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. সুমন খানকে সভাপতি এবং মো. সেলিম রানা (কাঁইয়া)-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সম্প্রতি গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সদস্য সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা জানান , সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করা, কৃষকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা এবং কৃষকদলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সুমন খান বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক সেলিম রানা (কাঁইয়া) বলেন, দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ ও প্রতিনিধিত্বশীল ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হওয়ায় ভাওয়ালগড় ইউনিয়নে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কৃষকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার আদায়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।