
স্টাফ রিপোর্টার :- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)।
রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপকদের বঞ্চিত করে বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলে তা শিক্ষক সমাজ মেনে নেবে না।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগের গুঞ্জনে শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বহু সৎ, যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপক রয়েছেন, যারা প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।
তারা আরও বলেন, বহিরাগত কাউকে এ পদে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পরিবারে অস্থিরতা ও বিভাজনের সৃষ্টি হতে পারে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বক্তব্যে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টি সাফল্যের পরিচয় দিয়েছে। তাই নেতৃত্ব নির্বাচনে অভ্যন্তরীণ যোগ্য ও পরীক্ষিত শিক্ষকদের মূল্যায়ন হওয়া উচিত।”
অন্যদিকে প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক সংস্কৃতি ও গবেষণার ধারাবাহিকতা রক্ষায় এমন নেতৃত্ব প্রয়োজন, যারা এই প্রতিষ্ঠানের বাস্তবতা ও সম্ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।”
মানববন্ধন শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনা করে প্রো-ভিসি পদে অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরে বন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- -
গাজীপুরে ‘তারেক জিয়া রোড’ নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
- -
দোয়ারাবাজারে এমপি মিলনের প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা
- All Posts
