
স্টাফ রিপোর্টার:- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেছেন, “মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের সাফল্য নির্ধারণ করে না; বরং সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত অর্থে বড় করে তোলে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গাকৃবি হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে ভবিষ্যতের পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মশিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করা হয়, যেখানে বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা হিসেবে কাজ করবে।
শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
