
কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের” মাধ্যমে উপজেলা কৃষি অফিস, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর অনুকূলে বরাদ্ধকৃত প্রদর্শনীর মালামাল সমূহ নান্দনিক ও উৎসবমুখর পরিবেশে একযোগে প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রদর্শনী বাস্তবায়নের জন্য জমির অবস্থান, ফসল চাষের উপযুক্ত এলাকার দক্ষ কৃষকদের নির্বাচন করা হয়।
আড়াইহাজার উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল মিয়া জানান যে, ২০২৫-২৬ অর্থবছরে চলমান খরিফ -১ মৌসুমে চাষাবাদের জন্য ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র উপজেলায় অনুকূলে ধান জাতীয় ফসল প্রদর্শনী (আউশ ধান) ১২ টি, পাট ফসল প্রদর্শনী ০৫ টি, তেল জাতীয় ফসল (তিল) প্রদর্শনী ০৫ টি, মসলা জাতীয় ফসল (মরিচ) প্রদর্শনী ০৪ টি, বাণিজ্যিক ও রপ্তানি যোগ্য সবজি বা প্রদর্শনী (লতি কচু) ০৩ টি, বাণিজ্যিক ও রপ্তানির যোগ্য ফসল (পটল) ০২ টি, সর্বমোট ৩১ টি প্রদর্শনী স্থাপনের জন্য নির্দেশনা রয়েছে। এই নির্দেশনার আলোকে প্রদর্শনীর উপকরণসমূহ একসাথে কৃষকের মাঝে বিতরণ করা হয়। এর ফলে কৃষকরা সকল উপকরণগুলো একসাথে পেয়ে আনন্দিত যার ফলে প্রদর্শনী যথাযথভাবে স্থাপন সহজ হবে।
উপকরণগুলি বিতরণের সময় অত্র উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার আরোও জানান প্রদর্শনী প্রাপ্ত কৃষকগণ জমি প্রস্তুত, আগাছা নিয়ন্ত্রন, ফসল কর্তন/ উত্তোলন, বহন ইত্যাদি কাজের জন্য প্রকল্পের ফসল ভিত্তিক নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় নগদসহতা বিকাশের মাধ্যমে কৃষকদেরকে প্রদান করা হবে। যার ফলে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে প্রদর্শনী প্রাপ্ত কৃষকের নিকট সকল সহায়তা পৌঁছানো সম্ভব হবে।
প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের ফলে কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃশি প্রযুক্তি ও উন্নত জাতসমূহ কৃষকের নিকট পৌঁছে দেয়া সম্ভব। এর ধারাবাহিকতায় অত্র উপজেলার কৃষকের স্বার্থে এবং “ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প” এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস, আড়াইহাজার, নারায়ণগঞ্জ সবসময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
