
স্টাফ রিপোর্টার:- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফরাদ।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্যে নিরাপত্তা সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একটি নিরাপদ ক্যাম্পাস গঠনে সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা এবং মানবিক আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য।” তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত কারিগরি সেশনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্ব ও কর্তব্য, অফিস ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সার্বিকভাবে, এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
