
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় মানিক মিয়া (৪১) নামে এক অটো রিক্সাচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার আটানী বাজার এলাকা থেকে সুজন মিয়াকে (২০) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সুজন উপজেলার পাড়াটঙ্গী কাঠগড়া এলাকার বাসিন্দা।
ভূক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী এলাকায় গত ২৬ মার্চ রাতে দুর্বৃত্তরা অটোরিকশাচালক মানিক মিয়াকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়।
স্থানীয়রা মানিককে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো.আনোয়ার হোসাইন বাদী হয়ে ২৮ মার্চ মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক টিম গঠন করে তদন্তে নামে পুলিশ। থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে পাড়াটঙ্গী কাঠগড়া এলাকা থেকে সুজন মিয়াকে (২০) গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন হত্যার দায় স্বীকার করেছেন বলেন জানিয়েছেন পুলিশ।
পুলিশের দাবি,সুজন ও তার এক সহযোগী মিলে পূর্বপরিকল্পিতভাবে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা চালায়। চালক মানিক মিয়া বাধা দেওয়ায়,তারা চালক মানিককে ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে-পায়ে উপুর্যপুরি আঘাত করে তাকে হত্যা করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করেছে বলেও জানিয়েছেন পুলিশ।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জেলা মো.আব্দুল্লাহ আল-মামুন জানান,চালক মানিক হত্যা মামলায় সুজন নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামীর দেওয়া তথ্যনুযায়ী ঘটনায় জড়িত অপর জনকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
