
সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সময়ের যে পরিমান বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমান জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরিক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগনকে সুফল দেওয়া যায়।
তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রনালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেওয়া। এটি যদিও ডিফিকাল্ড কিন্তু আমি চেষ্টা করছি প্রানপনে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। এটি টেকনিক্যাল জিনিস দুএকটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহনের পর প্রথম দুদিনের সরকারি সফরে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌছে গনমাধ্যমকর্মীেদর এই কথাগুলো বলেন। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মিরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
