ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস: গাজীপুর-৩ এ প্রথমবার বিএনপির এমপিকে ফুলেল শুভেচ্ছা

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

স্টাফ রিপোর্টার :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিজয়ী হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেছেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর এই প্রথম গাজীপুর-৩ আসনে বিএনপির কোনো প্রার্থীর বিজয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই জয়কে ঘিরে আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ফুল ও মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। অনেকেই এটিকে গাজীপুর-৩ আসনের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন।

শনিবার সকালে শ্রীপুরের আনসার টেপিরবাড়ী এলাকার নিজ বাসভবনে নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতারা বলেন, এ বিজয় তৃণমূলের ঐক্য, ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফল। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপি এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবেন।

জবাবে রফিকুল ইসলাম বাচ্চু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গাজীপুর-৩ আসনের জনগণের এই ভালোবাসা ও আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

এসময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু,জসিম শেখ,আবিদ হোসেন বাবুল মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মিষ্টি বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয় সাংসদের বাসভবনে।