
স্টাফ রিপোর্টার :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে আলোচনা সভা ও নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে নৌলাপাড়া এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোজাফফর হোসেন এবং সঞ্চালনা করেন নজরুল ইসলাম ভান্ডারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন শেখ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন মহসিন মোল্লা, আব্দুল আলিম রনী, আবিদুর হাসান জনী, শরিফ মোগল, হামিদুল ইসলাম, মামুন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
