গাজীপুরের সিংদিঘী আশ্রয়ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রুয়ারি ) রাতে গাজীপুর সদর উপজেলার সিংদিঘী আশ্রয়ন কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। তাইজুল ইসলাম প্রধানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ফখরুল সরকার প্রধানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য কাজী শহিদুল্লাহ শহীদ, মিজানুর রহমান খোকন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকার,উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম তাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।