
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গতকাল সকাল ১০টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার জামাদার পাড়া গ্রামে অবস্থিত রাবেয়া রাজ্জাক হেফজুল কুরআন নূরানী মাদ্রাসায় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিতে আলহাজ্ব মরহুম আব্দুর রাজ্জাকের ১২তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীরা জানান, মরহুম আব্দুর রাজ্জাক ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও ন্যায়পরায়ণ মানুষ। অসহায় ও দুস্থ রোগীদের কথা বিবেচনা করে তাঁর পরিবারবর্গ রোগীরা যেন নির্বিঘ্নে চিকিৎসাসেবা পেতে পারে—সেজন্য মাদ্রাসায় একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন।
রাবেয়া রাজ্জাক মাদ্রাসার সভাপতি মো. আশরাফুল আলম বলেন, এ ধরনের সামাজিক কাজে এগিয়ে এলে দেশ ও জাতি উপকৃত হবে। বিশেষ করে অসহায়, গরিব ও দুস্থ মানুষ সঠিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মতিয়ার রহমান মতি দরবেশ সাহেব।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
