
স্টাফ রিপোর্টার: গাজীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাকিল আহমেদ এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন আল মামুন ফকির, জহিরুল ইসলাম, হেলাল আকন্দ, সজিব আকন্দ, ওমর ফারুক, মিঠুন মন্ডল, সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
গণমিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
