খালেদা জিয়ার ইন্তেকালে হোসেনপুর উপজেলা প্রেসক্লাব ও নাগরিক কমিটির গভীর শোক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হোসেনপুর উপজেলা প্রেসক্লাব ও উপজেলা নাগরিক কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এক শোকবার্তায় হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি একেএম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুখপত্র পত্রিকার প্রতিনিধি এবং উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির বলেন— দেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন এক অবিচল ও সাহসী নেত্রী। তার নেতৃত্ব, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশ আজ একজন অভিভাবকতুল্য রাষ্ট্রনায়ককে হারাল। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়—তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।