
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শীতার্ত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) হোসেনপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদসহ পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
