
গাজীপুর সদর প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার সকালে এক শোকবার্তায় তিনি জানান, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় আবু বকর সিদ্দিক বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় প্রতীক। আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কারাবরণ, নির্যাতন ও নানা ষড়যন্ত্রের মাঝেও তিনি কখনো আপস করেননি।
তিনি আরও বলেন, “দেশ ও জাতির জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল।
গাজীপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন—আমিন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
