
বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিকরগাছার পানিসারা গ্রামের সংলগ্ন বাইসা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শওকত আলী পানিসারা গ্রামের ইজ্জত আলী গাজীর ছেলে। আহত ভ্যানচালক রাকিবুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল গফুরের ছেলে; বর্তমানে তিনি হারিয়াড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
স্থানীয় সূত্র জানায়, শওকত আলী ধান ভাঙানোর জন্য রাকিবুল ইসলামের ভ্যান ভাড়া করেন। বাইসা বাজার থেকে মেশিনসহ বাড়ি ফেরার পথে রাস্তার উঁচুনিচু অংশে ধাক্কা লাগায় ভ্যানচালকের সিটের নিচের রড ভেঙে যায়। এতে চালক ছিটকে পড়ে গেলে ভ্যান উল্টে যায় এবং ভ্যানের ওপর বসে থাকা শওকত আলী পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা আহত রাকিবুলকে প্রাথমিক চিকিৎসা দেন এবং শওকত আলীকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই শওকত আলীর মৃত্যু হয়েছিল। লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষণ করা রয়েছে।
ঝিকরগাছা থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
