
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বামপন্থী দল বাসদ (মার্কসবাদী)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জেলা সমন্বয়ক আলাল মিয়া।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় বাসদ (মার্কসবাদী) দলের জেলা সদস্য জমির উদ্দিন, সোহরাব মিয়া, এবায়দুল ইসলাম, মজনু মিয়া, রোস্তম আলীসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলাল মিয়া সাংবাদিকদের বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়; এটি সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত—এই বৈষম্যের অবসান ঘটাতে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।
তিনি আরও বলেন, “হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবহেলার শিকার। সংসদে যেতে পারলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।
লুটপাট ও দুর্নীতির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ দিন দিন নিঃস্ব হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে একটি বিকল্প বাম রাজনীতি গড়ে তুলতে হবে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে আলাল মিয়া বলেন, “শোষণ–বঞ্চনার রাজনীতির বিপরীতে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে কাঁচি মার্কায় ভোট দিয়ে আমাকে সমর্থন জানান।
এ সময় উপস্থিত দলের নেতারা বলেন, “আলাল মিয়া দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন। তিনি সাধারণ মানুষের সুখ–দুঃখের সঙ্গী। কিশোরগঞ্জ-১ আসনে বামপন্থী রাজনীতিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
