
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার হোতাপাড়া এলাকায় এ র্যালির আয়োজন করা হয়।
গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় আয়োজিত র্যালিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার। সঞ্চালনা করেন সদস্য সচিব এমারত হোসেন মুসল্লী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদার, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব নাজমুল ফকির, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাসার সজল এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
র্যালিটি হোতাপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
