
রাজধানীর ঢাকায় উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) ভবনে সারাদিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করেন দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী। তার সঙ্গে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল এবং অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
এবারের নির্বাচনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে বিজয়ী হন— সভাপতি:- লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন (সম্পাদক, দৈনিক জনতার বাংলা),সাধারণ সম্পাদক :- মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু (সাব-এডিটর, দৈনিক আলোর বার্তা),সহ-সভাপতি:- কাজী মোহাম্মদ আলাউদ্দিন (সাব-এডিটর, দৈনিক মর্ণিং অবজারভার),সহ-সভাপতি:- আফসানা রহমান (সহকারী সম্পাদক, দৈনিক মুক্ত খবর),যুগ্ম সম্পাদক :- মোঃ নজরুল ইসলাম খান (সাব-এডিটর, দি ডেইলি স্টেট),অর্থ সম্পাদক :- এম নজরুল ইসলাম (অনুসন্ধানী প্রতিবেদক, দৈনিক এশিয়া বাণী),প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক :-মোঃ কামরুল হাসান (স্টাফ রিপোর্টার, দৈনিক আলোর বার্তা),দপ্তর সম্পাদক :- মোঃ বাবলুর রহমান (নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের সত্যের আলো),সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক:- মোসাঃ নুরুন্নাহার রীতা (সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন),সাংগঠনিক সম্পাদক :- এম. এইচ. মাহফুজ (স্টাফ রিপোর্টার, দি ডেইলি স্টেট),নির্বাহী সম্পাদক :-মোঃ শরিফুল ইসলাম আকন (মফস্বল সম্পাদক, দৈনিক নবজীবন)।
নির্বাচনকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
