
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীসহ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ মাগরিব এ উঠান বৈঠকের আয়োজন করে গাজীপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. সি. বর্মন এবং সঞ্চালনা করেন ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের সভাপতি হারুন অর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ, ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোফাজ্জল হোসাইন এবং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি এ কে এম আব্দুর রহমান।
এছাড়া ভবানীপুর এলাকাতেও একই দিন রাতে হামিদুল ইসলামের সভাপতিত্বে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে সব ধরনের অপরাধ দমন করা হবে। নারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজে শান্তি, ঐক্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। তারা নৈতিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
