মাঠপর্যায়ের বন কর্মকর্তাদের নতুন সংগঠন বিএফএফ-এর আত্মপ্রকাশ

মিলন শেখ
বিশেষ প্রতিনিধি

print news

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বন অধিদপ্তরের মাঠপর্যায়ে কর্মরত ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের ন্যায্য দাবির বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম (বিএফএফ)’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রতন লাল মহতকে সভাপতি করে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এসময় মোহাম্মদ মইনুল ইসলামকে আহ্বায়ক ও মো. সাদেকুর রহমানকে সদস্যসচিব করে ৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
বিএফএফ-এর উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন— এস. এম. হাবিবুল্লাহ, মো. জুলহাস উদ্দিন, প্রেমানন্দ মজুমদার, দীপন চাকমা, মো. আনোয়ার হোসেন ও মুহাম্মদ কাজী তামিল রসুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন অধিদপ্তরের মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে এই সংগঠন গঠিত হয়েছে। তাঁরা একসঙ্গে থেকে সদস্যদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া মো. অলিউর রহমান, এইচ. এম. জলিলুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. জিয়াউর রহমান, খন্দকার মনিরুল ইসলাম মনজু, মো. মামুন মিয়া, মো. আনিছুর রহমান, এস. এম. মোস্তাফিজুর রহমান, মো. গোলাম মোস্তফা, মো. জোবায়ের ও মো. নুর আলম মিয়াকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।