গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুরে সদর উপজেলা পিঙ্গাইল এলাকায় রাজেন্দ্র ইকো রিসোর্ট নামে একটি রিসোর্ট দখল নিতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা রাজেন্দ্র ইকো রিসোর্টে প্রবেশ করে রিসোর্টের প্রশাসনিক ভবনের রিসিপশন এলাকায় প্রবেশ করে কর্মরত সকল কর্মচারীকে জোরপূর্বক রিসোর্ট হতে বের করে দেয়।

পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর রবিবার বিকালে গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় রাজেন্দ্র ইকো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে রিসোর্ট কর্তৃপক্ষ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিসোর্টের কো-অপারেশন এন্ড এনডিমন এস.এ. এম রাকু দেওয়ান অভিযোগ করেন বলেন, আজিজুর রহমান শিমুল, এস.এ.এম শফিকুর রহমান ও আখতার হোসেন সাদ্দামসহ তার সহযোগীরা গত ২ অক্টোবার জোরপূর্বক রিসোর্টে প্রবেশ করে রিসোর্ট দখল নিতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তারা রিসোর্টের কর্মচারিদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক রিসোর্ট থেকে বের করে দেয়। হামলায় তিনি সহ কয়েকন আহত হন।

রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, রিসোর্টটি দখল নিতে একটি চক্র জাল চুক্তিনামা তৈরী করে তা দেখিয়ে মালিকানা দাবি করেন। পরে আদালতে মামলা করা হলে পিবিআই ওই চুক্তিটি জাল বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। চুক্তিনামায় মৃত ব্যক্তির স্বাক্ষরও রয়েছে বলে পিবিআইয়ের প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলেন কোটি কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠা রাজেন্দ্র ইকো রিসোর্টটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।এ ব্যাপারে অভিযুক্ত আজিজুর রহমান শিমুল বলেন, তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার প্রতিটির জবাব আমাদের কাছে আছে।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, রিসোর্টে হামলা ভাংচুর সংক্রান্ত বিষয়ে কেউ অভিযোগ দেইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। রাজেন্দ্র ইকো রিসোর্টের মালিকপক্ষের এডমিন ম্যানেজার রাকু দেওয়ান এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।