
গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণজাগরণ তৈরির লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, এবং গাজীপুর জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীসহ পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের ঘোষিত এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মাঠে থাকবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় নিশ্চিত করাই এখন সবার লক্ষ্য।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
