গাজীপুরে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রচারপত্র লিফলেট বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর প্রচারপত্র ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, আসাদ, রাকিব সরকার, সোহাগ, ফারুক, আল-আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রচারপত্রে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির’ ভিত্তিতে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *