দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রীপুরে গ্রাম্য বৈঠক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গাজীপুরের শ্রীপুরে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ, খেটে-খাওয়া শ্রমজীবী শ্রেণি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বৈঠকে তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল আমিন আকন্দের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আবু জাফর সরকার এবং তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *