কাপাসিয়ায় বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরীর গণসংযোগ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছেন ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী।

তিনি বলেন, দলীয় হাইকমান্ড তাকে মনোনয়ন দিলে এবং জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কাপাসিয়া বাজার এলাকায় গণসংযোগকালে একান্ত সাক্ষাৎকারে প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই তার মূল রাজনৈতিক অঙ্গীকার। পাশাপাশি তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে কাপাসিয়া উপজেলা সবচেয়ে বেশি অবহেলিত। কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সহায়তা এবং বৃত্তির ব্যবস্থা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হলে দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরীর এ ঘোষণা বিএনপির আগামী নির্বাচনের সক্রিয় প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *