শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার শান্তিবাগ এলাকার মৃত রহিম উদ্দীনের ছেলে।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জালাল উদ্দীন রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অসতর্কভাবে রাস্তা পারাপার এবং লাইসেন্সবিহীন অটোরিকশা চালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ২০১৮ সালে তিনি অবসরে আসেন বলে জানা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, অজ্ঞাতনামা অটোরিকশা চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো এ ঘটনায় মামলা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *