গাজীপুরে ব্যবসায়ীকে সীমানা প্রাচীর নির্মানে বাধা, জমি লিখে দেওয়াসহ চাঁদা দাবীর অভিযোগ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ব্যবসায়ী মোস্তফা ভূইয়াকে তার জমিতে সীমানা প্রাচীর নির্মানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সোহরাব উদ্দিনের বিরুদ্ধে। সীমানা প্রাচীর নির্মাণ করতে হলে অভিযুক্ত সোহরাব উদ্দিন জমির মালিকের এক শতাংশ জমি লিখে দেওয়াসহ পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা ভূইয়া সুবিচার পেতে পূবাইল থানা ও স্থনীয় সেনা ক্যাম্প লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ধোবাপাড়া (টেকবাড়ি) এলাকায়।

ভুক্তভোগী মোস্তফা গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ধোবাপাড়া (টেকবাড়ি) এলাকার মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত সোহরাব উদ্দিন একই এলাকার মৃত রফি মুন্সীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যবসায়ী মোস্তফা ভূইয়া জমি ক্রয় করার আগে পূর্বের মালিকেরা জমিতে ফলজ ও বনজ গাছ রোপন করে ভোগ করে আসছিল। ওইসব গাছপালা পূর্বের মালিকেরা কেটে নিলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের বাধা প্রদান করেনি। মোস্তফা ভূইয়া জমি ক্রয় সূত্রে জমির মালিক হওয়ার পর থেকে স্কুল কর্তৃপক্ষ শত্রæতা পোষন করে স্থানীয় সোহরাব উদ্দিনের সহায়তায় জমিতে সীমানা প্রাচীর নির্মানে বাধা দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।

থানা ও স্থনীয় সেনা ক্যাম্প লিখিত অভিযোগ ভুক্তভোগী মোস্তফা ভূইয়া উল্লেখ করেন, গাজীপুর সদর ও সাব রেজিস্ট্রি অফিস টঙ্গি এলাকাধীন ৯নং মহাল অন্তগর্ত সাবেক ১৭৬নং হলে ১১৫নং ধোবাপাড়া মৌজায় দাগ ও খতিয়ানভুক্ত জোত জমি হইতে সোয়া তিন শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে জমির নামজারি, জমাভাগ ও খাজনা পেিশাধ করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তিনি জমিতে মালিকানা সাইনবোর্ড স্থাপন করে সীমানা প্রাচীর নির্মানের জন্য এক ট্রাক ইট এনে রাখেন। রাতের আঁধারে অভিযুক্ত সোহরাব উদ্দিনের সহযোগীরা ভুক্তভোগীর জমিতে রাখা শতাধিক ইট নিয়ে পাশের বিলে ফেলে দেয় এবং সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। তিনি অভিযোগ করেন তাঁর মালিকানাধীন ক্রয়কৃত জমিতে সীামান প্রাচীর নির্মাণ করতে হলে সোহরাব উদ্দিনসহ তার সহযোগীদেরকে এক শতাংশ জমি লিখে দেওয়াসহ তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।

অভিযুক্ত সোহরাব উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে চাঁদা দাবী ও সীমানা প্রাচীর নির্মানে বাধা দেয়ার অভিযোগ সঠিক নয়। মোস্তফা ভূইয়ার জমিটি স্কুলের মাঠ ঘেঁষে হওয়ায় স্থানীয়ভাবে বসে বিরোধ মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানারউপ-পরিদর্শক (এসআই) আবু বকর বলেন, ভুক্তভোগী মোস্তফা ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সোহরাব উদ্দিনকে জমির সকল কাগজপত্রসহ থানায় আসার জন্য ডাকা হলে তিনি বা তার কোনো প্রতিনিধি কাগজপত্র নিয়ে আসে নাই। জমিটি ধোবাপাড়া (টেকবাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘেঁষে হওয়ায় ওই বিদ্যালয়ের সভাপতি বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *