
গাজীপুর সদর উপজেলার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আহ্বায়ক সদস্য মজিবুর রহমান, তোফাজ্জল হোসেন শেখ ও কাজী সহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. এম নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্যই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
