গাজীপুরে বিএনপি নেতার হাত থেকে বাচতে আরেক নেতার সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

নিরাপত্তার দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা। ⁠ চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও করেন তিনি। রোববার গাজীপুরের জয়দেবপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা আব্দুস সামাদ।

এ সময় তিনি বলেন, নিজে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা সত্বেও পালিয়ে থাকতে হচ্ছে। একই দলের নেতা কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ তুলে তিনি আরও বলেন, ৪৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়া জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে নিজ দলেরই অন্যান্য নেতাকর্মীরা। এমনকি ফাসানো হয়েছে ৫ আগষ্টের আগে ঘটা গনহত্যার মামলায়। যদিও যাচাই বাছাই শেষে আব্দুস সামাদ জামিন মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনার পর থেকে দুশ্চিন্তায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। আর তাই দলীয় শীর্ষ নেতাদের সহযোগিতার পাশাপাশি জীবনের নিরাপত্তার দাবি তার।

আব্দুস সামাদ এক সময় ছাত্রদলের বিভিন্ন পদে ছিলেন। বর্তমানে টোক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বি.এন.পির সদস্য পদে রয়েছে। বি.এন.পির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগ্রেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ এর বিরুদ্ধে ১/১১ এর সরকার দায়ের করা মামলার অন্যতম আসামীও এই আব্দুস সামাদ।

আব্দুস সামাদ বলেন, হুমকি দানের কারণে আমি দুইবার স্ট্রোক করি। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমার এবং আমার পরিবহন কোম্পানীর কর্মরত সকলের একমাত্র জীবীকার উৎস দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে অর্থ অভাবে দিনাতিপাত করছি। শারীরিক অসুস্থ্যতা ও মানসিক যন্ত্রনা নিয়ে আপনাদের মাধ্যমে দলিয় হাইকমান্ড, প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *