
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে গাজীপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৫।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের কনফারেন্স রুমে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুনের সভাপতিত্বে এবং ফরেস্ট রেঞ্জার মইনুল হোসেন তালুকদারের সঞ্চালনায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
জেলা প্রশাসক নাফিসা আরেফিন তাঁর বক্তব্যে বলেন, “বৃক্ষ কেবল অক্সিজেনই দেয় না, এটি একটি বরকতময় দান। প্রতিটি গাছ লাগানো সদকার সমান। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব জীবনে গাছের অবদান অনস্বীকার্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোতাছেম বিল্ল্যাহ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন।
উল্লেখযোগ্যভাবে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ভাওয়াল রাজবাড়ী মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সচেতনতামূলক প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলাকে করে তুলেছে আরও প্রাণবন্ত। তারা আগ্রহভরে বিভিন্ন চারা সংগ্রহ করছে এবং পরিবেশ রক্ষায় নিজেদের সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
“সবুজের চারা হাতে, হৃদয়ে আশা”—এই বার্তা নিয়ে গাজীপুরের এ উদ্যোগ পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
