
সুমন গাজী ( শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম (১২)নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার( ২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাহিম স্থানীয় ইয়াসিন মিয়ার ছেলে। সে যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নিহত ফাহিমের বাবা ইয়াসিন মিয়া জানান, ফাহিম সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। পরে সহপাঠীদের নিয়ে পার্শ্ববর্তী কালামিয়ার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তার সাথে থাকা সহপাঠীরা খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দুপুর বারোটার দিকে ফাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই সুজন কুমার পণ্ডিত বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
