
রোকুনুজ্জামান খান, গাজীপুর সদর উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়দেবপুর থানার উদ্যোগে পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবীর মোনায়েম, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম, পিরুজালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বেপারী, পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম এবং পিরুজালী ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ চন্দ্র দাসও সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
