শ্রীপুর উপজেলা বিএনপির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর-৩ আসনের বিএনপির অভিভাবক অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি শ্রীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ আব্দুল মোতালিব আহ্বায়ক ও খাইরুল কবির মন্ডল আজাদ সদস্য সচিব হিসেবে নির্বাচিত হওয়ায় এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার ধলাদিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে রাজাবাড়ী বাজার পর্যন্ত ঢাকা-কাপাসিয়া সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হুদা শাহীন ও শাহনুর সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম।

এছাড়াও আর উপস্থিত ছিলেন, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল সরকার, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মাহবুবুর রহমান, ধলাদিয়া বাজার কমিটির সভাপতি আশরাফ হোসেন, রাজাবাড়ি ইউনিয়ন যুবদল নেতা মুজরুল ইসলাম, হিরন, আযাহার পলান, হাবিবুর, মারুফ, সাত্তার, খলিল, লেহাছ, বিল্লাল মোস্তান, আকরাম, কামাল, মুনছুর, সালাউদ্দিন, জুয়েল, বাবুল, বিল্লাল জহির আক্তারুজ্জামান জিকু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল শেষে নেতারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে শ্রীপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *