গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাড়িয়া ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজারে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকেলে বাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাদিউজ্জামান মুনসুর এর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

আনন্দ মিছিল শেষে কুমুন বাজারে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতারা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন, আগামী আন্দোলন-সংগ্রামে নতুন নেতৃত্ব সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখবে।

আয়োজকরা আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *