
গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুন) বিকেলে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী এবং সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে আনন্দ মিছিলটি ভাওয়াল মির্জাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএস শপিং কমপ্লেক্স সংলগ্ন মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।
আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী বলেন,
“জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।”
এ সময় সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বলেন,
“কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশনা মেনে, দলীয় শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আপনাদের সহযোগিতায় সদর উপজেলা বিএনপির সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফজলুল হক মুসুল্লী, অ্যাডভোকেট সুলাইমান মোল্লা, ইসলামুদ্দীন, এমদাদুল হক মুসুল্লী, আব্দুল বাতেন বিএসসি, শহিদ কাজী, জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রধান, আবুল বাশার, কামরুল হাসান, আল মামুন সরকার, সৈয়দ করিম, সাদ্দাম হোসেন প্রমুখ।
