দোয়ারাবাজারে বোগলাবাজার ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফারুক মিয়া ,
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) প্রতিনিধি

print news

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকেল ৩টায় বোগলাবাজারে ইউনিয়ন বিএনপির এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমেদ, খোরশেদ আলম, খলিলুর রহমান, আমান উল্লাহ আমান, আব্দুল হক, নুর আলী ইমরান, মনির উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল মালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায় ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, ফখরুল ইসলাম, আব্দুর রউফ, বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন আকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসেন রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ এবং সদস্য জহিরুল ইসলাম সানি, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, শাহজাহান মিন্টু, ওদুদ মেম্বার, আব্দুর রাজ্জাক, মোঃ সবির আহমদ মাস্টার, এনামুল হক (এনাম), মহিউদ্দিন (রিপন), আব্দুল কুদ্দুছসহ বিএনপি পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান এবং দলের তৃণমূলকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *