
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাজীপুরে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। সোমবার (২ জুন) সন্ধ্যার পর গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘সুমন টিকিট কাউন্টার’ থেকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া চিহ্নিত করে তা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।
অভিযান চলাকালে কাউন্টারে উপস্থিত যাত্রীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ঈদ উপলক্ষে অনেক পরিবহন কাউন্টার ভাড়া বাড়িয়ে দেয়, ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
তারা আরও জানান, যাত্রীসেবায় শৃঙ্খলা নিশ্চিত ও ভাড়া নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি বাস কাউন্টারে নিয়মিতভাবে এমন অভিযান চালানো প্রয়োজন।
এছাড়াও ঈদ সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মহাসড়ক থেকে ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পথচারীদের চলাচলেও স্বস্তি ফিরে আসে।
অভিযানকালে সালনা হাইওয়ে পুলিশের একটি টিম সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
