গাজীপুরে সেচ্ছাসেবক দলের উদ্যোগে মহাসড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর এবং ফুটওভার ব্রিজে অবৈধভাবে দোকানপাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি ও অতিরিক্ত খাজনা আদায় এবং অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির বিরুদ্ধে সচেতন মূল কার্যক্রম করেছে উপজেলা সেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বাঘের বাজার এলাকায় সড়কের উভয় পাশে সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব উনুছ আলী নছ মিয়ার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

এসময় দীর্ঘদিন যাবত মহাসড়কের উপরে বসানো দোকানপাট সরানো এবং সকলে মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে সেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ।

গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কঠোর অবস্থান, যানজটমুক্ত মহাসড়ক চাই, কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নাছমিয়া, যুগ্ম আহবায়ক জসিম তাজ, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাকিল আহমেদ, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, বাউলবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয় সম্পাদক মাসুদ রানা, ভাওয়াল গড় ইউনিয়ন ওলামা দলের রুবেল মাহমুদ, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রাকিব সরকার, আসাদুজ্জামান আসাদ, সোহাগ, ওমর ফারুক, হাইউল, রাসেল, সালাউদ্দিন, আলামিন , নুরুজ্জামান,আলম মিয়া, সুলতান, এবং ছাত্রদল নেতা হাবিব সরকার, তানভীর, হৃদয় হাসান, কাউসার সহ উপজেলা, ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *