সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে বিজিবি

মোঃ ফারুক মিয়া ,
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) প্রতিনিধি

print news

সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া বিওপি এবং বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি সীমান্ত দিয়ে চোরাইপথে আনা মোট চার লাখ আটানব্বই হাজার টাকার ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১১ মে ২০২৫) সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় দুটি অভিযান পরিচালিত হয়।

সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২১২ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩,১৮,০০০/- টাকা।

অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারিতলা নামক স্থান থেকে ১২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১,৮০,০০০/- টাকা।

সর্বমোট জব্দকৃত মদের মূল্য দাঁড়ায় ৪,৯৮,০০০/- (চার লাখ আটানব্বই হাজার) টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, “আসন্ন ঈদকে সামনে রেখে অন্যান্য চোরাচালানের পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অব্যাহত রয়েছে।”

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *