
মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি: বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন হয়েছে।
উপজেলার চেচুয়া বাজারে মঙ্গলবার বিকালে পারভেজ হত্যার প্রতিবাদ র্যালিতে প্রায় দুই শতাধিক ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করে।
ছাত্রদলনেতা এম এইচ আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুল্লা ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহসভাপতি মো. মোতালেব হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাওহীদ ইসলাম রানাসহ ছাত্রদল নেতা লিমন,তানভির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বলেন,৫ আগস্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান রয়েছে। সিসিটিভি ফুটেজে সুস্পষ্টভাবে দেখা গেছে হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রদল আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। এখনো যারা দেশকে অস্থিতিশীল করার যারা পাঁয়তারা করছে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রদল সব সময় প্রস্তুত রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
