বেনাপোল স্থলবন্দর দিয়ে গাড়ির চেসিস আমদানি কমেছে

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: ২০১৯ সালের পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গাড়ি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি আশঙ্কাজনক হারে কমেছে। যেখানে আগে বছরে এক লাখ বা তারও বেশি গাড়ির চেসিস আমদানি হতো, সেখানে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র ৩-৪ শত পিস। মূলত, করোনাকালে গাড়ির ব্যবসায় ধস নামায় আমদানিতে এই বিপর্যয় দেখা দেয়, যার প্রভাব পড়ে সরকারের রাজস্ব আদায়ে।

উচ্চ শুল্কযুক্ত গাড়ি ও যন্ত্রপাতি আমদানির মাধ্যমেই সরকারের বড় অঙ্কের রাজস্ব আয় হয়ে থাকে। কিন্তু গত ৫-৬ বছর ধরে বেনাপোল কাস্টমস নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণে ব্যর্থ হচ্ছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল কাস্টম হাউসের জন্য ৬ হাজার ৭০৫ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এই কাস্টম হাউস ৫ হাজার ৯৪৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আদায় করে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি।

বেনাপোল কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে এই বন্দর দিয়ে মোট ১,৫২৮টি গাড়ির চেসিস আমদানি হয়েছে। এর মধ্যে: ২০২০ সালে: ৩৫১টি, ২০২১ সালে: ২৭১টি, ২০২২ সালে: ২৪৮টি, ২০২৩ সালে: ২৯৮টি, ২০২৪ সালে: ২৭০টি,২০২৫ সালের জুলাই-মার্চ পর্যন্ত: ৯০টি, অথচ পূর্ববর্তী বছরগুলোতে আমদানির চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৬ সালে: ৭৯,৭১৪ পিস, ২০১৭ সালে: ৯১,৪৮১ পিস, ২০১৮ সালে: ১০ লাখ ৬৯ হাজার ৭১ পিস, ২০১৯ সালে: ৫২,৩২০ পিস।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, “গাড়ির চেসিস ও মোটর পার্টসের আমদানি বাড়লে রাজস্ব আহরণও বাড়ে। কম শুল্কযুক্ত পণ্য আমদানি হলে রাজস্ব হ্রাস পায়—এটাই স্বাভাবিক।”

আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি মহসিন মিলন জানান, “করোনার কারণে গাড়ির ব্যবসা মন্দা থাকায় চেসিস আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে।”

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, “করোনায় সব ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গাড়ির ব্যবসা। নগদ অর্থের প্রবাহ কম থাকলে মানুষ গাড়ি কেনা বা পার্টস বদলাতে আগ্রহী থাকে না। এছাড়া বেনাপোল বন্দরের সক্ষমতা না থাকায় অনেকে অন্য বন্দরে চলে গেছেন।”

র‍্যাংগস মোটরস যশোর অঞ্চলের এরিয়া ম্যানেজার শুভংকর বিশ্বাস বলেন, “গত ৫-৬ বছর ধরে দেশের গাড়ির বাজারে চরম মন্দা চলছে। ফলে কোম্পানিগুলোও আমদানি কমিয়ে দিয়েছে।”

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এইচ. এম. শরিফুল হাসান বলেন, “করোনার কারণে দেশে ব্যবসায় মন্দা থাকায় গাড়ির চেসিস আমদানি কমেছে। তবে চল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *