সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২,২২০ কেজি ভারতীয় ফুসকা আটক

মোঃ ফারুক মিয়া ,
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) প্রতিনিধি

print news

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২,২২০ কেজি ভারতীয় ফুসকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিজিবি’র লাউরগড় বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘দশঘর’ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব ফুসকা জব্দ করে। জব্দকৃত ভারতীয় ফুসকার আনুমানিক বাজারমূল্য ৬,৬৬,০০০ (ছয় লাখ ছেষট্টি হাজার) টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *